
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর সঙ্গে পাইকগাছার গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি গ্রাম ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্বাস্থ্য পরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য গ্রাম ডাক্তারদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
তারা গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জনগণের কল্যাণে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...