
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় জাকের পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উরসে খাস উপলক্ষে উপজেলা ও পৌরসভা জাকের পার্টি শনিবার বিকালে কপোতাক্ষ মার্কেট চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
পৌরসভা জাকের পার্টির সভাপতি এরশাদ আলী মোড়লের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি শেখ আনসার আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আল মামুন সুমন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা সভাপতি মোর্তজা আল মামু রাজু, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, রমজান মল্লিক, সেলিম হোসেন, মেহেদী জামান সোহাগ।
উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ইলিয়াস হোসেন, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ইমান আলী মাষ্টার, রাড়ুলী সভাপতি ইউপি সদস্য আব্দুস সাত্তার, আমজাদ হোসেন, আল শাহরিয়ার, মোশাররফ হোসেন, রাব্বু ইসলাম দিপু, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম ও শেখ খাদিজা বিনতে ইফতেখার।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিল এর খাদেম মাওঃ আলী আকবর রিজভী।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন