
পাইকগাছায় তুচ্ছ ঘটনায় দুই রোগীর স্বজনদের মারামারি দেখে খুকুমনি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালীর ছেলে মকছেদ মালী গতকাল বুধবার (১৬ জুলাই) সকালে স্টক জনিত কারনে হসপিটালে ভর্তি হয়। ছিট না পেয়ে বারান্দায় চিকিৎসা চলমান থাকে।
এদিকে আজ বৃহস্পতিবার(১৭ জুলাই) সকালে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) পেটে ব্যাথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তিনিও বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।
এ ঘটনায় মৃত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা জানান, আমার অসুস্থ মায়ের প্রসাব পরিক্ষা করানোর জন্য বাথরুম থেকে ফেরার সময় পাশের রোগীর ফ্যান চালানোর তারে পা বেধে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় অপর রোগীর স্বজনরা আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোন কে বেদম মারপিট করে। মারপিট দেখে আমার মা মারাযায়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমণি খুবি অসুস্থতা নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে খুকুমণির অপরপাশে কারেন্টের পিলাক বিষয়ে দুই রোগীর মধ্যে মারামারি দেখে হাড এ্যাটাকে খুকুমণি মৃত্যু বরন করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে উনাকে কেউ মারে নাই।
হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা-কয়রার ডি সার্কেল আরিফুল ইসলামসহ থানা পুলিশ নিহতের পরিবারের সাথে কথা বলেন। মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...