
শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাইকগাছায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ আগষ্ট) সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে, সমন্বিত জেলা কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অব. সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।
প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, অব. শিক্ষক সুখদেব মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ বিশ্বাস।
এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্য সাকিবুর রহমান বাবলা, পূর্ণ চন্দ্র মন্ডল, জামিনুর ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ থেকে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল এবং ‘খ’ গ্রুপ থেকে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৬ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...