
গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।
রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক সুখদেব মণ্ডল।
বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে ক গ্রুপে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, খ গ্রুপে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। ফাইনালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী পুরস্কার হিসেবে বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...