• খুলনা শীর্ষ সংবাদ
  • পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি অশোক- সম্পাদক ইকবাল

পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি অশোক- সম্পাদক ইকবাল

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়-অশোক কুমার ঘোষ ৩০০ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলী পেয়েছেন ১৭৬ ভোট। এছাড়া আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি: জগন্নাথ দেবনাথ – ২৭৯ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (ফুটবল প্রতীক) – ১৯৮ ভোট। কোষাধ্যক্ষ: নারায়ণ দেবনাথ – ২৫৯ ভোট নিকটতম প্রার্থী আরিফ হোসেন – ২২১ ভোট। সদস্য: মিজানুর রহমান – ২৬৬ ভোট সদস্য: আহম্মাদ আলী – ২০২ ভোট।

সমিতির মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি বলে মনে করেন দায়িত্বশীলরা।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শামিম আজাদ লিটু। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শিব শংকর রায়।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।