
পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টের অভিযানে নাশকতা মামলার আসামি সহ আরো দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের শনিবার(২০ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ওসি মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার রাতে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে সুকান্ত কুমার দাস (মনা) (৩৮) কে আটক করা হয়। আটক সুকান্ত থানার নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি,মামলা নং-৬(৮)/২৪।
অপরদিকে একই রাতে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের কামরুল গাজীর ছেলে নাহিদ ইসলাম গাজী(১৯) ও খড়িয়া গ্রামের আইজুল সানার ছেলে মোঃ জনি সানাকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করেছে থানা পুলিশ।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সকল আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...