
খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে আটক করা হয়েছে। জিআর, সিআর ও নন-জিআর মামলার এসব আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার(২ ফেব্রুয়ারী) রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার নির্দেশনায় পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমন্বিত অভিযান পরিচালনা করে।
অভিযানে চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ জন আসামিকে আটক করা হয়।
তারা হলেন- সামাদ আলী গাজীর ছেলে মোঃ রুহুল আমিন গাজী, লিয়াকত আলী গাজীর ছেলে মোহাম্মদ ইসমাইল হোসেন, মৃত আব্দুল খালেক গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী, মোঃ সবুর মালির ছেলে উজ্জাল মালি, আব্দুল গনি মালির ছেলে আবু মুছা, মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী, মৃত বাবর আলী মালির ছেলে মোঃ সিরাজুল মালী এবং মৃত মার্জন গাজীর ছেলে কালাম গাজী।
এছাড়া পৃথক অভিযানে লস্কর ইউনিয়ন থেকে মৃত জগদীস হাওলার ছেলে উদয় কৃষ্ণ হাওলার ও রজব গাজীর ছেলে মুন্না গাজী, রাড়ুলী ইউনিয়নে মৃত নওয়ার গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী, আরাজী ভবানীপুর গ্রামের আফেল উদ্দিন মোড়লের ছেলে মোঃ আরিফুল মোড়ল এবং উলুডাঙা গ্রামের মুনসুর আলী গাজীকেও আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, আটককৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসে পাইকগাছা থানা পুলিশ মোট ১৪৮টি গ্রেফতারি পরোয়ানা সফলভাবে তামিল করেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...