
খুলনার পাইকগাছায় গোপনে আয়োজন করা একটি বাল্যবিবাহের আসর ভেঙে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে একটি অনিবন্ধিত কাজীর বাড়িতে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল বলে জানা যায়।
তথ্যানুসারে, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মো. জালাল কারিকরের ছেলে মো. শামিম কারিকর (২৩)-এর সঙ্গে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের দশবাড়িয়া গ্রামের মো. মনিরুল গাজীর মেয়ে মোছা. আরিফা খাতুন (১৫)-এর বিয়ে দেওয়া হচ্ছিল।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী পাত্রপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অনিবন্ধিত কাজী হিসেবে নিজ বাড়িতে অবৈধভাবে বাল্যবিবাহের আয়োজন করায় কমলাপুর গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে বাল্যবিবাহটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার তুহিন বিশ্বাসসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...