
খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনিরুল হাসান বাপ্পিকে দায়িত্ব দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২ নভেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর সদরে বর্ণাঢ্য আনন্দ মিছিল শেষে বাজার ত্রিমোহনী চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তারা দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে শুভেচ্ছা জানান।
পথসভায় বক্তব্য রাখেন—অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, সদস্য তুষার কান্তি মণ্ডল, আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকি, অ্যাড. সাইফুদ্দিন সুমন, নাজির আহমেদ, মিজান জোয়ারদার, আবু সালেহ মো. ইকবাল, মাওলানা আবু মুছা, আসাদুজ্জামান ময়না, সন্তোষ সরকার, মফিজুল ইসলাম টাকু, মেছের আলী সানা, সরজিৎ ঘোষ দেবেন, লক্ষ্মী রানী গোলদার, মাওলানা দিদারুল ইসলাম, মঈনুদ্দীন শিমুল, আরিফুল ইসলাম, আবুল কাশেম সরদারসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি নেতাদের এই পদোন্নতি ও সাংগঠনিক দায়িত্ব অর্পণ দলের তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...