
এম জালাল উদ্দীন:পাইকগাছা
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” প্রতিপাদ্য’কে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মেডিকেল অফিসার ডাঃ অর্পণ রায়, রাজীব কুমার গাঙ্গুলী, সিলভী আক্তার, মোঃ জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ মাঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে রোখসানা পারভীন, জিয়াউর রহমান, স্মিতা রানী দাস ও কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং কপিলমুনি ইউনিয়ন পরিষদ কে সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত