
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষণ বাংলাদেশ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক সুজন কুমার সরকার, কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ নয়ন সরকার, ডাঃ অর্ণব ঘোষ, ডাঃ তানভীর আহমেদ, ডাঃ আঁখি দাশ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল বক্তব্য রাখেন।
বক্তারা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য শিক্ষার প্রসার, উন্নত প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ, ধর্মীয় অনুশাসন পালন, কুসংস্কারের অবসান, বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং শারীরিক, মানসিক, সামাজিক ও মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা