• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার অন্যান্য সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন, পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীদের প্রাণনাশ, গুম, নিপীড়নের হুমকি সহ রিফাতের পরিবারের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভার জিরোপয়েন্টে পাইকগাছা উপজেলা বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা সমবেত হয়।

পরবর্তীতে প্রধান সড়ককে শ্লোগান মুখরিত একটি মিছিল সহকারে পৌরসদরের পোষ্ট অফিস মোড়ে বিচারের দাবীতে বক্তব্য রাখেন, আব্দুল কাদের নয়ন, সুমন আহম্মেদ, আসিফ হাসান পরস, রাহানুর রহমান হৃদয়, তরিকুল ইসলাম, আল-শাহরিয়ার, আল- আমিন, প্রকৃতি, তিন্নি, ওশি, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, রাকিবুল হাসান, মেহেদী হাসান, মুহাইমিন হাসান, অপি প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর