
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের বিগরদানা মৌজায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমির অবৈধ বিআরএস রেকর্ড সংশোধন এবং সেখানে নির্মাণাধীন হ্যাচারী বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীন সংগঠন ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ভূমিহীন সংগঠনের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন এলাকাবাসীর প্রতিনিধি মোঃ আবু হাসান, নিজরা করি সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী কামাল হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী শাহাদুল ইসলাম, মুন্নি, লিপন, সংগঠনের সহ-সভাপতি রাহেলা বেগম, সুবোধ রায়, ইব্রাহিম গাজী, মনোয়ারা বেগম ও রিতা রায়।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে সম্পাদিত বিআরএস রেকর্ড সংশোধন এবং প্রস্তাবিত হ্যাচারি নির্মাণ বন্ধের দাবী জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর কাছে স্মারকলিপি প্রদান করে।
এ সময় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...