
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করতে মাঠে রয়েছে পাইকগাছা উপজেলা প্রশাসন। রোজার শুরু থেকেই পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি বাজারের বিভিন্ন মুদি, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান ঘুরে মূল্য তালিকা যাচাই-বাছাই করেন এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও পণ্য মজুতদারি থেকে বিরত থাকার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, পেশকার তুহিন বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল হামিদসহ স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।
এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত