
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, জামায়াত নেতা ও সিনিয়র প্রভাষক আব্দুল মমিন সানা, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের নয়ন, উপজেলা এনসিপির সদস্য সচিব মোঃ মেসবাহ আহমেদ, উপজেলা সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল, শিক্ষার্থী এসএম শাজিদুর রহমান, অহনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দিন সকালে কপিলমুনি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় এক মিনিট নীরবতা পালন এবং শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...