
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছায় লস্কর ইউপি’তে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৪ সেপ্টেম্বর- মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যরা সর্বসম্মতিক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সানা, দিলীপ কুমার মন্ডল (২নং) ও মর্জিনা বেগম( ৩নং)।
পুর্বের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে বিতর্ক দেখা দিলে পুনরায় প্যানেল চেয়ারম্যান করতে অধিকাংশ ইউপি সদস্যরা ডিসি-ইউএন’র কাছে অভিযোগ করেন। কে-কে হবে প্যানেল চেয়ারম্যান এ নিয়ে বেশ কিছু দিন ধরে ইউপি সদস্যদের মধ্যে টানাপড়েন চলছিল।
এ বিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুক হোসেন সরদার জানান, সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকালে ইউপি সদস্যরা আলোচনার ভিত্তিতে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।
প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জল হোসেন, অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।
উল্লেখ্য, বিগত ২০২২ সালের ২৮ আগস্ট প্রথমবার প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...