
পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের নেতা শেখ মিথুন ওরফে মধুকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি থানার নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া আরো তিন জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে শেখ মধু সহ সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শ্রমিক লীগ নেতা শেখ মিথুন মধু’কে আটক পূর্বক পাইকগাছা থানায় নিয়ে আসা হয়। মধু পাইকগাছা থানার নাশকতা মামলার এজাহার নামীয় আসামি, মামলা নং-৫।
অপরদিকে দিকে বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের প্রফুল্ল মন্ডলের ছেলে শংকর মন্ডল, মহাদেব মন্ডলের ছেলে নিরঞ্জন মন্ডল ও একই এলাকার নকুল মন্ডলের ছেলে রঞ্জন মন্ডল কে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করে থানা পুলিশ।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, শ্রমিক লীগ নেতা মধু সহ সকল আসামিদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...