
পাইকগাছা থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া ওয়ান এক্স বেট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের এক এজেন্টকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল।
গোপন সংবাদে শনিবার রাতে পৌর সদরের ১ নং ওয়ার্ডের আছাদুল ইসলামের ছেলে আবির হোসেন(২০) ওয়ান এক্স বেট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই- ট্রানজেকশন লেনদেন এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর নির্দেশে উপ পুলিশ পরিদর্শক বাবলা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল তার নিজ বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সে পাইকগাছা থানার সাইবার নিরপত্তা ১০ নং মামলার সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক বাবলা।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান পাইকগাছা থানার ৪ এপ্রিল সাইবার নিরাপত্তা ১০ নং মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে আবিরকে গ্রেফতার করা হয়।
পরে তার কাছে থাকা মোবাইলে অন এক্স বেট খেলার তথ্য পাওয়া যায়। সে মুলত অনলাই জোয়ার মাষ্টার এজেন্ট। সোমবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...