• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির সভাপতির মতবিনিময়

পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির সভাপতির মতবিনিময়

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ।

তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় হরিঢালী, কপিলমুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাড়ে ১১টায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, দুপুর ১২ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ,১টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, পৌর যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সুমন,এ্যাডঃ এস্কেন্দার, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ সরদার, আবু মুছা,সরজিত ঘোষ দেবেন, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কার্তিক চন্দ্র সরকার,বিকাশ চন্দ্র দাস,স্বপন কুমার বিশ্বাস, মনিরুল ইসলাম, সবুজ সরদার,প্রকাশ ঘোষ,রহিমা আক্তার সন্ধ্যা,খলিলুর রহমান, রফিকুল ইসলাম, শামিমা আক্তার, সোহরাব সরদার, দেবব্রত ভদ্র, শেখ খায়ের, বি এম আকিজ উদ্দিন, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, ওবায়দুল্লাহ সরদার, কাসেম জোয়াদ্দার,শেখ আলামিন, শহিদুল রহমান, শেখ জুলু,মমিনুর রহমান, ইদ্রিস আলী, দীপংকর অধিকারী,কামাল হোসেন, মিলন,জাহিদ হোসেন, মারুফ, আবু হানিফ,আব্দুল মজিদ প্রমুখ।