
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।
প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, কয়রা ও পাইকগাছা উপজেলার মোট ১৫৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১,৫০,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান বাপ্পির ধানের শীষ প্রতীক পেয়েছে ১,২৪,৭১০ ভোট। ফলে ২৬,০১৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মাওলানা আবুল কালাম আজাদ।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রশান্ত কুমার মন্ডল (কাস্তে প্রতীক) পেয়েছেন ১,৫৭১ ভোট, আসাদুল্লাহ ফকির (হাতপাখা প্রতীক) পেয়েছেন ২,৯৫০ ভোট এবং মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২,৭১৭ ভোট।
ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক। পাইকগাছা উপজেলার ৮৮টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৭ শতাংশ এবং কয়রা উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৬৮ দশমিক ৯৪ শতাংশ।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দের আবহ লক্ষ্য করা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...