
এম জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছা পৌরসভার মাসিক সভা ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, বিদায়ী উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, পৌর প্রকৌশলী নুর আহম্মেদ, সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, হিসাবরক্ষক মৃণাল কান্তি সানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। নাগরিকদের সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও নাগরিকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পাইকগাছা পৌরসভার সদস্য মো. শাফিন শোয়েবকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পৌরসভার পক্ষ থেকে তাঁর কর্মকালীন অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...