
পাইকগাছা পৌরসভায় সুপেয় পানির মান নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পানির স্যাম্পেল টেস্টিং প্ল্যান্ট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
পাইকগাছা পৌরসভা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে পৌরসভার সরল দীঘীর পাড়ে এ প্ল্যান্ট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যান্ট স্থাপন কাজের উদ্বোধন করেন পাইকগাছা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সদস্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, পানি শাখার বিল ক্লার্ক মোঃ শাহিনুর হোসেনসহ পৌরসভা ও ওয়াটার এইডের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্যাম্পেল টেস্টিং প্ল্যান্টটি স্থাপন সম্পন্ন হলে পৌরসভার সুপেয় পানির মান পরীক্ষার কার্যক্রম আরও সহজ, আধুনিক ও কার্যকর হবে। নিয়মিত পানির মান পরীক্ষা নিশ্চিত করা গেলে নাগরিকদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকাংশে লাঘব হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...