
জুলাই মাসের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে বিজয় মিছিল সফল করার লক্ষ্যে পাইকগাছা পৌর বিএনপির উদ্যোগে কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় পাইকগাছা বিএনপির প্রধান কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এস. এম. মোহর আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকী, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আতাউর রহমান, জিয়াউদ্দিন নায়েব, ডা. শাহাবুদ্দিন আহমেদ, ওবায়দুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট শিমুল, গাজী রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মন্টু, মোহাম্মদ করিম, কাইয়ুম সরদার, মোহাম্মদ আলী, জাকির হোসেন সরদার, মোশারফ হোসেন বাবলু, শাহীন সরদার, রাসেল শেখ, ইব্রাহিম হোসেন, আলামিন, তুষার সরদার, মোহাম্মদ রুবেল, শাহাদুল ইসলাম প্রমুখ।
কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।
সভায় বক্তারা আগামীকাল অনুষ্ঠিতব্য বিজয় র্যালি সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান এবং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন