
খুলনার পাইকগাছা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম পারভেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানা গেছে, ‘জন্মভূমি পাইকগাছা’ নামের একটি গ্রুপে ‘ইনসাফের বাংলাদেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ফ্যামিলি কার্ড-সংক্রান্ত একটি পোস্ট করা হয়। ওই পোস্টে আসলাম পারভেজকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন ও অশালীন তথ্য উপস্থাপন করা হয়েছে।
এদিকে, আসলাম পারভেজ পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ও জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করে চলেছেন। তাঁর এসব ভালো কর্মকাণ্ডে জনপ্রিয়তা বাড়তে থাকায় একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে আসলাম পারভেজ বাদী হয়ে বুধবার (৩০ জুলাই) পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-১৩৯৬। তিনি ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বিএনপির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...