
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
রবিবার(২২ ফেব্রুয়ারী) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের সূচনা করেন।
অভিযানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা পরবর্তী তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের চিকিৎসা ও সেবার খোঁজখবর নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এমপি আবুল কালাম আজাদ।
সবশেষে হসপিটালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে হাসপাতালের সার্বিক অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এমপি আবুল কালাম আজাদ। আলোচনায় উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জামায়াত নেতা মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, সিনিয়র প্রভাষক আব্দুল মমিন সানা, মো. আলতাফ হোসেন, মো. আসাদুল ইসলাম, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল-মামুন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাসপাতালের চিকিৎসক-নার্সবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত