
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহযোগী সদস্য মোঃ ইমন হোসেন (২৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি ওই এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এক প্রতিবাদ বিবৃতি প্রদান করে। সংগঠনটির দাবি, নিহত ইমন হোসেন তাদের সহযোগী সদস্য ছিলেন এবং তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
প্রতিবাদ বিবৃতিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) অভিযোগ করে জানায়, পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা প্রসিতপন্থী ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা অতর্কিত ব্রাশফায়ার করে ইমন হোসেনকে হত্যা করেছে। সংগঠনটি এ ঘটনাকে “নৃশংস, মানবতাবিরোধী, অগণতান্ত্রিক ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী ইমন হোসেনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা সাংবাদিকদের জানান, সকালে সংগঠনের কাজে বের হওয়ার পর ইমন হোসেনের ওপর হামলা চালানো হয়। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের প্রসীত গ্রুপকে দায়ী করেন।
তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা, সেটিও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি দিদার হোসেন
নবনির্বাচিত কমিটিতে সভাপতি কুতুবউদ্দিন ও সেক্রেটারি...
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের মরদেহ উদ্ধার
ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্যের...
এবার লটারিতে নির্ধারণ হলো ৫২৭ থানার ওসি
এবার লটারিতে নির্ধারণ হলো ৫২৭ থানার...
পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না:...
পাশ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল...
সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের পাশে অধ্যক্ষ...
সাপাহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আলতাফের...
জামায়াত নেতা আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু
জামায়াত নেতা আজহারের দ্বিতীয় দিনের আপিল...