পানছড়িতে চেঙ্গী নদীতে নৌকা ভেসে যাওয়ায় দুর্ভোগ, নতুন নৌকা সরবরাহ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ , ১৩ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

টানা বর্ষণ ও চেঙ্গী নদীর পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের নীলাধনপাড়া, হরিগোপালপাড়া, তক্কপেদাপাড়া, নবরত্নপাড়া ও বেংকাপাড়া এলাকার নদী পারাপারের একমাত্র নৌকাটি ভেসে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনিরঞ্জন ত্রিপুরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। পরে খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বিষয়টি অবগত হওয়ার পর জরুরি ভিত্তিতে নতুন একটি নৌকার ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, নতুন নৌকা সরবরাহের ফলে নদী পারাপার স্বাভাবিক হতে শুরু করেছে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়েছে।

এদিকে, নৌকা সরবরাহ ও সমন্বয় কার্যক্রমে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ এবং ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহযোগিতা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর