
শফিকুল ইসলাম, জবিঃ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুরের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমানের সমন্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: জিয়াউর রহমানকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহী মোস্তফা নাহীন-কে সাধারণ সম্পাদক করে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।আজ শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) নবগঠিত এই কমিটি আত্মপ্রকাশ করে।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুর একটি অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠন, যা জামালপুর জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও উন্নয়নের সুযোগ তৈরি করতে কাজ করে। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করা ছাড়াও এটি একাডেমিক সহায়তা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করে।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো: জিয়াউর রহমান বলেন, “প্রকৃত শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজ ও জাতির উন্নয়নের হাতিয়ার। তাই আমরা কেবল একটি সংগঠন হিসেবে নয়, বরং একটি অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে কাজ করতে চাই—যেখানে আমরা একে অপরকে সহযোগিতা করব, নতুন সম্ভাবনার দুয়ার খুলব এবং পরিবর্তনের পথে একসঙ্গে হাঁটব।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...