• ঢাকা দেশজুড়ে
  • পুলিশের হাত থেকে বাঁচতে ১৯ পিচ ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ মাদক ব্যবসায়ী 

পুলিশের হাত থেকে বাঁচতে ১৯ পিচ ইয়াবা খেয়ে গুরুতর অসুস্থ মাদক ব্যবসায়ী 

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ , ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মাদারীপুরে পুলিশের হাতে গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা খেয়ে বেকায়দায় পড়েছেন সোহাগ ফকির (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

আটক সোহাগ ফকির সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মরহুম মোফাজ্জেল ফকিরের ছেলে।

জানা যায়, বুধবার (১৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় সেখানকার একটি স’ মিলের পাশ থেকে সোহাগ ফকিরকে আটক করে ডিবি।

তবে আটক হওয়ার আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সাথে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯ পিস ইয়াবা খেয়ে ফেলে।

পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত গোয়েন্দা পুলিশের অফিসে নিয়ে যাওয়া হয়।

এ সময় ওই মাদক কারবারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠিয়েছে চিকিৎসক। গ্রেফতার এড়াতেই মূলত সে ইয়াবা গিলে খেয়ে ফেলেছে।

মন্তব্য লিখুন

আরও খবর