
ময়মনসিংহের ত্রিশালে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টিএমসি হাসপাতালের পক্ষে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় পৌরসভার মধ্যবাজারের শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহাবুবুর রহমান লিটন।
ডাঃ লিটন বলেন, ত্রিশাল সকল ধর্মের নিরাপদ একটা স্থান। যারা আপনাদের সুখে দুখে পাশে এসে দাড়াবো আপনারা তাদের পাশে দাড়াবেন। পৃথিবীতে এমন নজির নেই, তিনশ আসনের এমপি মন্ত্রীসহ প্রধানমন্ত্রী পালায়! যারা বাজে কাজ করেছে তারা পালিয়েছে। বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে।
শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরের উপদেষ্টা কৃষিবিদ নিতায় চন্ত্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক আনিসুজ্জামান মৃর্ধা, ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, ত্রিশাল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল আউয়াল ফরাজী, ত্রিশাল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন সহ ছাত্রদল, যুবদল ও বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...