
খাগড়াছড়ি জেলার পেরাছড়া এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেলে খাগড়াপুরের জাবারাং তংকাচাং রিসোর্স এন্ড ট্রেনিং সেন্টারের হলরুমে আয়োজিত এ সভাটি ইন্টারন্যাশনাল দাতা সংস্থা ‘সিডা’র অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘ওয়াই মুভস’ প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতি দ্বারা পরিচালিত হয়।
সভায় পেরাছড়া এনসিটিএফ-এর সভাপতি প্রত্যয়ন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।
জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, অভিভাবক প্রতিনিধি স্বপন বালা ত্রিপুরা।
সভায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, জেলা এনসিটিএফ-এর সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরা এবং পেরাছড়া এনসিটিএফ-এর সহ-সভাপতি সীমা ত্রিপুরাসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তারা শিশুদের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা, এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ উন্নয়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ওপর আলোচনা করেন।
সভায় পেরাছড়া এনসিটিএফ-এর বিগত বছরের কার্যক্রমের মূল্যায়ন এবং আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...