
নওগাঁর পোরশায় মন্টু হাজী নামে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের রাজবংশী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবংশী পাড়া এলাকার পাইকা পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করেছেন মন্টু হাজি।
পুকুরে কয়েক লাখ টাকার রুই, কাতল, বোয়াল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি।আগামী সপ্তাহে মাছগুলো বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষপ্রয়োগ করে।
সকালে মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করে। ক্ষতিগ্রস্ত মন্টু হাজী বলেন,পূর্বশত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার চাই।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক পুকুরে বিষ দেওয়ার কথা কেউ বলেনি । ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত