
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান রবিবার বিকেলে পোরশা উপজেলার শিশা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন এবং পরে শিশা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন। পথসভায় জননেতা মোস্তাফিজুর রহমান ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও জনমত গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জুম্মা রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিজুল ইসলাম, উপজেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি মোঃ নাফিজুর রহমান, পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন শাহ, যুগ্ম আহ্বায়ক বিপ্লব চৌধুরী, সদস্য রবিউল ইসলাম, মুর্শিদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রিপন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছানাউল ইসলাম, মুর্শিদপুর যুবদলের সভাপতি নুরনবী, শিশা বাজার সমিতির সভাপতি মাসুদ রানা, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় মোস্তাফিজুর রহমান বলেন, “৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিয়মিত কাজ করছি। আমি এমপি নির্বাচিত হলে আমার পাশে সকল শ্রেণী-পেশার মানুষ চেয়ারে বসতে পারবে।
আমি এমপি নয়, আপনাদের ভাই ও সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য।”
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...