
নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। সোমবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়।
পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. আরিফ আদনান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপজেলা চত্বরে দিনব্যাপি বিজয়মেলা, হাসপাতাল, সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, শিশুদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, এলজিইডি প্রৌকশলী সুলতানুল আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলা বিএনপির একাংশের পক্ষে শহিদ মিনরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আম্মেদ মোজাম্মেল হক চৌধুরী ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম এবং তাদের পক্ষের নেতাকর্মীবৃন্দ।
অপর অংশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক উপজেলা বিএনপি আহবায়ক শফিউদ্দিন, মোঃ মোজাহারুল শাহ্ সদস্য ৫ নং ঘাটনগর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের সাবেক সহসভাপতি ইব্রাহীম আলী সহ তাদের পক্ষের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক ও প্রভাষক মিসবা উল হকের নেতৃত্বে শিক্ষকবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...