
গাইবান্ধায় ফুলছড়ি উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই মাদ্রাসা সহকারী সুপার আতোয়ার রহমানকে (৫৫) আটক করেছে পুলিশ।
আজ (শনিবার, ২৬ অক্টোবর) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, মাদ্রাসার ওই সহকারী সুপার দীর্ঘদিন ধরে প্রতিবেশি প্রতিবন্ধি ওই শিশুকে বিভিন্ন অজুহাতে তার রুমে ডেকে নিতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। সম্প্রতি শিশুটির আচরণে অস্বাভাবিকতা লক্ষণ দেখা দিলে শিশুটির পরিবার তাকে হাসপাতালে
নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন স্বজনদেরকে। পরে ভুক্তভোগী শিশুটির পরিবার নুশংস এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ আরও বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...