
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন। চট্টগ্রাম-১০ আসনের কাজির দেউরি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টার দিকে তিনি ভোট দেন। তার সঙ্গে ছিলেন ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহায়তা করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তামিম জানান, এটাই তার জীবনের প্রথম ভোট, পুরো প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ ছিল। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং সবাইকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটাধিকার প্রয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সহায়তার জন্য ধন্যবাদ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত