
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ আগামী ১৩ জুন মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ, মহরশীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় শেরপুর জেলার মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষের চারা নির্বাচন, চারা রোপণের উপযুক্ত স্থান নির্ধারণ, পরিচর্যা ব্যবস্থা, চারা সরবরাহ, অর্থায়ন এবং কর্মসূচির সফল বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর এ অগ্রাধিকারমূলক উদ্যোগকে সফল ও টেকসই করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা এবং করণীয় নির্ধারণের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
একইসাথে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম; জেলা পরিষদ প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, উপপরিচালক (কৃষি) মো. সাখাওয়াত হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, শেরপুর জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা; সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান বাদলসহ জেলা প্রশাসন, এলজিইডি, বন বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের