
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তক একাডেমি ও ঢেউ’র যৌথ উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় স্থানীয় গভ. মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাংবাদিক রুমেল হাবিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজালুর রহমান রিপন, প্রবর্তক একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন ও সাখিহা আলম।
অনুষ্ঠানের শুরুতে বিকাল ৪টায় গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ঐতিহ্যবাহী লোকজ সাজে সজ্জিত হয়ে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা সাজ নির্বাচন করে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে লোকজ পুরস্কার বিতরণ করেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...