
স্বপ্ন ছিল বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তন করবেন আলামিন শেখ। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। আজ শুক্রবার বিকালে সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে বিদেশ যাওয়া হলো না আলামিন শেখের (৩২)। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯ টার দিকে কালিয়া উপজেলায় নড়াগাতি থানার যোগানিয়া তুষারের মোড় এলাকায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আলামিন শেখ আহত হন।
তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাবেক মৃত ঘোষণা করেন। এসময় পথচারী বিজয়া ল²ী (৬০), মোটরসাইকেলে থাকা দুলু শেখ (২৫), নয়ন শেখ (২০) গুরুতর আহত হন। নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিন এর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের পঞ্চানন নন্দীর স্ত্রী বিজায়া ল²ী এবং দুলু শেখ ও নয়ন শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলামিনের শুক্রবার (৭ মার্চ) বেলা তিন টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সাথে নিয়ে চুল-দাড়ি কাটার জন্য উপজেলার নড়াগতি থানার যোগানিয়া বাজারে যান। পরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌছালে একজন মহিলা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে চলে আসে।
এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী বিজয়া ল²ী, মোটরদাইকেলে থাকা আলামিন, দুলু ও নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পথচারী বিজয়া ল²ীকে ঢাকায় এবং দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম জানান, ‘ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার