প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ , ১৩ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. আহমাদ আলী বাঁচা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে।

পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর