
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিপ্লব (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ রোগী। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন।
রোববার (৩ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া বিপ্লবের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। তিনি গত ১ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন।
সিভিল সার্জন জানান, ডেঙ্গুতে এ পর্যন্ত ফরিদপুরে ১০১৭ জন আক্রান্ত হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২৩ জন। মৃত্যু হয়েছে তিন জনের।
তিনি আরও বলেন, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় ফরিদপুরে ভর্তি হয়। তবে তারা সঠিক সময় চিকিৎসা নিলে হয়তো সুস্থ হয়ে যেতো। কোনো রোগীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, আমরা জেলার প্রতিটি ইউনিয়ন, উপজেলা পরিষদ, পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দিয়েছি ডেঙ্গু প্রতিরোধে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার।
পাশাপাশি মানুষকে সচেতন করতে মাইকিং এবং লিফলেট বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরেও আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা ও সেমিনার করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...