
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথার শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সঙ্ঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরির ঘটনা।
এর আগে গত রোববার ও সোমবার শ্বশুর বাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোর। এসময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।
শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।
ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...