
এস এম রবিউল ইসলাম রুবেলঃ ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা ও দুই দালাল আটক হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজার সদর উপজেলার মরিগোনা গ্রামের মো. তৈয়বুর রহমান, আব্দুস সোবহান ও হাসিনা বেগম। স্থানীয় দুই দালাল মো. রাশেদ খান ও সিয়াম আহমেদের মাধ্যমে তারা পাসপোর্ট করতে আসেন।
জানা যায়, ৩০ হাজার টাকায় পাসপোর্ট তৈরির চুক্তি হলেও দালালরা পরে আরও দেড় লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে একপর্যায়ে দালাল রাশেদ নিজেই রোহিঙ্গাদের আনসারের কাছে সোপর্দ করেন।
পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জানান, যাচাই করে দেখা গেছে, তাদের এনআইডি ভুয়া। পরে পাঁচজনকেই পুলিশে হস্তান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা