
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, ফরিদপুর সদরের পশ্চিম আলিপুর এলাকার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৪) ও তার বন্ধু চরভদ্রাসন উপজেলা সদরের খলাবাড়ীর বাসিন্দা মোহাম্মদ গুপি শেখ (৪৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাগামী মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...