
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে ২৫ মার্চ মঙ্গলবার মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা।
উপজেলার প্রধান সড়কের পাশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা অভিযোগ করেন যে, চেয়ারম্যান আল-আমিন আহমেদ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করছেন। এছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং সাধারণ জনগণের সঙ্গে অসদাচরণের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “উদাখালী ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অনিয়মের শিকার। তার অপসারণ না হলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। আমরা অবিলম্বে তার গ্রেফতার ও অপসারণ দাবি করছি।”
এ সময় বিএনপির স্থানীয় নেতারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...