
আবুল হাসনাত তুহিন ফেনী: ফেনী সীমান্তের পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ৪ বিজিবি, ফেনী ব্যাটালিয়ন।
২৭ অক্টোবর, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চকলেট, চশমা ও ঔষধ বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।
এ-ই দিকে গত ৩ দিন আগে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি,তৈরী পোশাক ও গরু জব্দ করেছেন (৪বিজিবি ফেনী)।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করা হয়।
সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...