
আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, ২৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ফেনী জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ফেনী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২৬ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফেনী মডেল থানাধীন পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনী থেকে অবৈধ মাদক ব্যবসায়ী বিল্লাল মিজি প্রঃ বেলাল (২৪) কে গ্রেপ্তার করা হয়। সে সোহাগ মিজির পুত্র এবং শান্তি বেগমের সন্তান।
তার স্থায়ী ঠিকানা উত্তর চর বকসী, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর এবং বর্তমান ঠিকানা দাউদপুল, পেট্টো বাংলা, খোদেজা হাজারী কলোনী, ওয়ার্ড নং-১, ফেনী পৌরসভা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে তার ভাড়া বাসার খাটের নিচে বিশেষ কৌশলে এবং পানি সরবরাহের গেইট ভাল্বের ট্যাংকের ভেতরে মাদক লুকিয়ে রেখেছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন, এসআই আলমগীর হোসেন, এসআই আব্দুর রহমান গাজীসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
এ সময় আসামির দেখানো মতে ছোট-বড় বিভিন্ন সাইজের মোট ৯০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ এবং ৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পুলিশ জানায়, আসন্ন থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে যুবসমাজের মধ্যে মাদকের সরবরাহের উদ্দেশ্যেই এসব মাদক মজুদ করা হয়েছিল—এ মর্মে আসামি স্বীকার করেছে।মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...