
আবুল হাসনাত তুহিন ফেনী:- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে ফেনী শহরের শান্তি কোম্পানি রোড এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অভিযানের সময় দেখাযায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, কেক তৈরিতে রংযুক্ত খবরের কাগজ ব্যবহার, রংযুক্ত করমচাকে চেরি ফল হিসেবে ব্যবহার, নিম্নমানের লবণ ব্যবহার, তৈরিকৃত দধি ও রসমালাইয়ে উৎপাদন ও মেয়াদ উল্লেখ না করে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঐ এলাকার মেসার্স ইয়াম্মী ফুড প্রোডাক্টস এন্ড হাজির বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরাধের সাথে সম্পৃক্ত খবরের কাগজে মোড়ানো কেক, রংমিশ্রিত করমচা ও বাসি মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়। করণীয় ও বর্জনীয় বিষয়াবলী লিপিবদ্ধ করে দেওয়া হয়।
সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে।
এতে জেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফীন এবং জেলা পুলিশের একটি টিম অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে জান এ-ই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন