
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মাসে হোয়াইট হাউসে এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আজ (সোমবার) সকালে তাঁর সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে।’
ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব।’
গত আমলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে যান। তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা বিশ্বের শীর্ষ তিন নেতার মধ্যে একজন ছিলেন মোদি।
ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার আমেরিকা। ২০২৩-২৪ সালে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যের অঙ্কটা ১১৮ বিলিয়ন ডলার ছাপিয়ে গিয়েছিল। চীনকে সামলাতেও আমেরিকার কাছে ভারতের গুরুত্ব অত্যন্ত বেশি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত